সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জনদুর্ভোগ

বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা করলো ভোক্তা অধিকার সেলিম পাঞ্জাবি ও এপেক্সকে


মু সগীর মাহমুদ: চট্টগ্রাম

eshomoy.com || 2022-04-19
বেশি দামে পণ্য বিক্রি করায় জরিমানা করলো ভোক্তা অধিকার সেলিম পাঞ্জাবি ও এপেক্সকে
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন সেলিম পাঞ্জাবি ও এপেক্স

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকার কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবি মিউজিয়ামসহ চার প্রতিষ্ঠানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর । ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ১ লাখ, রাজস্থানকে ১ লাখ, ভাসাবি শপিং মলকে ৩০ হাজার এবং আফমি প্লাজার এপেক্স সু’র একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পণ্যের প্রাইজ ট্যাগের ওপর নতুন প্রাইজ ট্যাগ দিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি মূল্য নেওয়া, পণ্যের ক্রয় ভাউচার দেখাতে না পারায় প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীর প্রবর্তকে এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে সেলিম পাঞ্জাবি মিউজিয়ামকে ১ লাখ, রাজস্থানকে ১ লাখ এবং ভাসাবি শপিং মলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আফমি প্লাজার এপেক্স সু’র একটি আউটলেটকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভোক্তা অধিদপ্তর সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।

জনস্বা‌র্থে প্রতিদিন এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানায় ভোক্তা অধিদপ্তর।