সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-28
 ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

সম্ভাব্য পারমাণবিক 'পাল্টা আক্রমণের' সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৫৮৭ কিলোমিটার পথ অতিক্রম করেছে। লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে ২ দশমিক ২ ঘণ্টা। এটি এ বছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

কেসিএনএ বলেছে, কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে।

গত ডিসেম্বরে কিম পিয়ংইয়ংয়ের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রতিরক্ষা জোরদার এবং 'কঠোরভাবে' যুক্তরাষ্ট্রবিরোধী পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

উত্তর কোরিয়ার নেতা জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন জোটকে 'আগ্রাসনের জন্য একটি পারমাণবিক সামরিক জোট' হিসেবে অভিহিত করেছেন এবং দক্ষিণ কোরিয়াকে 'যুক্তরাষ্ট্রের একটি সম্পূর্ণ কমিউনিস্ট - বিরোধী ঘাঁটি' বলে অভিহিত করেছেন।