সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

‘জাপানকে টপকে’ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দাবি ভারতের


ইসময় বিশ্ব ডেস্ক

eshomoy.com || 2025-05-26
‘জাপানকে টপকে’ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দাবি ভারতের
প্রতীকী ছবি

জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে ভারত— এমন দাবি করেছে দেশটির নীতি নির্ধারণী সংস্থা ‘নীতি আয়োগ’। শনিবার (২৪ মে) আয়োজিত দশম গভর্নিং কাউন্সিল সভায় এই তথ্য জানান সংস্থাটির সিইও বিভিআর সুব্রহ্মণ্যম।

তিনি বলেন, “বর্তমানে আমরা বিশ্বের ‘চতুর্থ বৃহত্তম’ অর্থনীতি। আমাদের অর্থনীতির আকার এখন ৪ ট্রিলিয়ন ডলার।” আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)-এর তথ্য উদ্ধৃত করে তিনি জানান, জাপানকে টপকে ভারত এই অবস্থানে পৌঁছেছে।

তথ্য অনুযায়ী, অর্থনীতির দিক থেকে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র (৩০ লাখ কোটি ডলার), দ্বিতীয় চিন (১৯.২৩ লাখ কোটি ডলার), তৃতীয় জার্মানি (৪.৭৮ লাখ কোটি ডলার)। ভারত ও জাপানের অর্থনীতির পরিমাণ সমান— ৪.১৯ লাখ কোটি ডলার হলেও সূচকে ভারত এগিয়ে। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন (৩.৮৪ লাখ কোটি ডলার) এবং ষষ্ঠ স্থানে ফ্রান্স (৩.২১ লাখ কোটি ডলার)।

ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, পরিকল্পিতভাবে এগোতে পারলে আড়াই থেকে তিন বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

এদিকে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলকে আমেরিকায় আইফোন উৎপাদনের আহ্বান জানিয়ে ভারতে উৎপাদন বন্ধের হুঁশিয়ারি দেন। এ প্রসঙ্গে জানতে চাইলে নীতি আয়োগের সিইও বলেন, “বর্তমানে ভারতে আইফোন তৈরি করাটা তুলনামূলক সস্তা, তাই এখানে উৎপাদনই যুক্তিযুক্ত।”

জেএইচ/ইডি