বৃহস্পতিবার (২৪ জুলাই) থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে সাধারণ নাগরিক ও সেনা সদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ সীমান্ত নিয়ে ঝামেলা ছিল বলে জানা গেছে।
থাই সেনাবাহিনী জানিয়েছে, কম্বোডিয়ান সেনারা প্রথমে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আক্রমণের শিকার হওয়ার পর আত্মরক্ষার্থে পাল্টা জবাব দিয়েছে।
সীমান্তের বিভিন্ন স্থানে এখনও সংঘর্ষ চলছে বলে জানা খবর পাওয়া গেছে। দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের মধ্যে এটি সর্বশেষ সহিংসতা, যা মে মাসের পর আবারও তীব্র আকার ধারণ করল।
থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে। কম্বোডিয়াও থাইল্যান্ড থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে এবং থাই কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, থাইল্যান্ড এফ-১৬ বিবানযোগে কম্বোডিয়ার একাধিক জায়গায় বোমাবর্ষণ করছে।
Source: Al-Jazeera & Others, 24th July