সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

এবার ইতালিতে বিমান দুর্ঘটনায় নিহত ২, আহত একাধিক


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-25
এবার ইতালিতে বিমান দুর্ঘটনায় নিহত ২, আহত একাধিক
সংগৃহীত

উত্তর ইতালিতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি ব্যক্তিগত বিমান ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত মহাসড়কের নাকের ডগায় আছড়ে পড়ে। দুর্ঘটনার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় এবং দুইজনের মৃত্যু ঘটে। ইতালির এই বিমান দুর্ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। অনলাইনে ভয়ংকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী এই দূর্ঘটনার খবর চাউর হয়। ভিডিওতে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুনে ধরে যায়।


এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার(২২ জুলাই), যখন একটি ইতালীয় ব্যক্তি মালিকানাধীন বিমান বিমানচালনার রণকৌশল অনুশীলনে নিযুক্ত ছিল। জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে । বিমানটি সরাসরি মহাসড়কের উপর বিধ্বস্ত হয় এবং একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় দুর্ঘটনার বিষয়টি ধরা পড়ে।

এই দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী পাইলট সেরজিও রাভাগলিয়া এবং তাঁর ৬০ বছর বয়সী সহযাত্রী আন্না মারিয়া ডি স্টিফানো মারা যান। উক্ত দুর্ঘটনায় আরো একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গেছে।