সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

কলেজ হোস্টেল থেকে মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-26
কলেজ হোস্টেল থেকে মেডিক্যাল ছাত্রীর লাশ উদ্ধার

শুক্রবার(২৫ জুলাই) রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল কক্ষে এক মেডিকেল ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।


ঘটনাটি ঘটে বৃহস্পতিবার(২৪ জুলাই) রাতে। ঐদিন জম্মু ও কাশ্মীরের বিডিএসের শেষ বর্ষের ছাত্রী শ্বেতা সিং নামে একজন আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠে।


তাঁকে তাঁর রুমমেট কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা যায়। ঘটনার পর হোস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।


কর্মকর্তারা জানিয়েছেন, একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তা থেকে জানা গেছে, অনুষদের শিক্ষার্থীদের মানসিকভাবে হয়রানি করা হতো এবং সময়মতো পরীক্ষা দিতে বাধা সৃষ্টি করা হতো।


ঘটনার পর, শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করে। সুইসাইড নোটে উল্লেখিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্যাম্পাসের বাইরে তাঁরা একটি রাস্তা অবরোধ করে।


কলেজ পরিচালক শিক্ষার্থীদের সাথে আলাপ করেন। তিনি ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন,

"পুলিশ বিষয়টি তদন্ত করছে। তারা অনুসন্ধানের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। কলেজ কর্তৃপক্ষও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। জড়িত শিক্ষকদের বরখাস্ত করা হবে।"


সুখের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র চরণ জানিয়েছেন, ছাত্রীর মরদেহ মর্গে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁর পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত আরম্ভ হবে।


সূত্র: এনডিটিভি, ২৬ জুলাই।