সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

২০০ বার উঠবস করালেন শিক্ষক: চার ছাত্রী হাসপাতালে


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-28
২০০ বার উঠবস করালেন শিক্ষক: চার ছাত্রী হাসপাতালে
সংগৃহীত

সোমবার (২৮ জুলাই) চার ছাত্রীকে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কারণ তারা অজ্ঞান হয়ে পড়েছিল।

অভিযোগ উঠেছে যে, স্কুলে দেরিতে পৌঁছানোর কারণে তাদেরকে ২০০ বার উঠবস করানো হয়েছিল। এই অভিযোগ তাদের পরিবারের।

ঐ চারজন ছাত্রী পাতামদা অঞ্চলের বাগুন্দার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বর্তমানে তারা জামশেদপুরের এমজিএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

তাদের পরিবারের অভিযোগ, স্কুলে পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে শিক্ষক তাদেরকে এই কঠোর শাস্তি দেন।

উঠবস করার পর ছাত্রীদের বমি আরম্ভ হয় এবং তারা অজ্ঞান হয়ে পড়ে। এরপর তাদের মাচা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে এমজিএম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।

জেলা শিক্ষা অফিসার মনোজ কুমার ভারতীয় সংবাদ সংস্থা (পিটিআই)-কে জানিয়েছেন, তিনি এই ঘটনার তদন্ত করবেন এবং অভিযুক্ত শিক্ষক দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মঙ্গল কালিন্দি ছাত্রীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি পিটিআই-কে জানান, ওই চারজন ছাত্রীর মধ্যে দুইজন শুভ শ্রাবণ মাস উপলক্ষে ঐদিন উপবাসে ছিলো।

ছাত্রীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, কেজিজিএস (KGGS) ব্যান্ড দলের ছাত্রীরা দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছিল।