সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি চাপায় পুলিশ কর্মকর্তা নিহত: বসা হলোনা বিয়ের পিঁড়িতে


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-19 02:23
কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি চাপায় পুলিশ কর্মকর্তা নিহত: বসা হলোনা বিয়ের পিঁড়িতে

ভারতের উত্তর প্রদেশে সোমবার (১৮ আগস্ট) একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গাড়ি চাপায় একজন সাব-ইন্সপেক্টর মারা গেছেন।


পুলিশ জানায়, দুপুর প্রায় ২টার দিকে যখন রিচা সাচান (২৫) , ডিউটি শেষ করে কাবি নগর থানা থেকে বাড়ি ফিরছিলেন তখন এই দূর্ঘটনা ঘটে।


কাবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা বলেন, “মোটরসাইকেলটি একটি বেওয়ারিশ কুকুরকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা একটি গাড়ি তাঁকে চাপা দেয়। হেলমেট পরা সত্ত্বেও তিনি মারাত্মকভাবে আহত হন।"


খবর পেয়ে, একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সরবোদয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


কানপুরের বাসিন্দা রিচা ২০২৩ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি শাস্ত্রীনগর আউট পোস্টের দায়িত্বে ছিলেন এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।


তাঁর বাবা-মা জানিয়েছেন, তাঁরা আগামী বছর তাঁর বিয়ের পরিকল্পনা করছিলেন।


গাজিয়াবাদ পুলিশ লাইনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তাঁর মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।


পুলিশ কর্মকর্তা আরও জানান, তাঁর পরিবার মরদেহ নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন সৎকারের জন্য।

সূত্র: পিটিআই