সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

সুইডিশ পার্লামেন্টে আ. লীগের উদ্যোগে মতবিনিময়


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-12
সুইডিশ পার্লামেন্টে আ. লীগের উদ্যোগে মতবিনিময়

 

 

 

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে সুইডিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইডিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আন্ডার্স অস্টারবারির সঙ্গে এই মতবিনিময় হয়।


সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ সুইডিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধিত্ব করেন। সভায় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে তথ্য-উপাত্তসহ বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।


বিএনপি-জামায়াতের বাংলাদেশবিরোধী কার্যক্রম, একুশে আগস্ট গ্রেনেড হামলা, জঙ্গি হামলা, ২০১৪-এর নির্বাচনকালীন পেট্রলবোমা হামলা, নির্বাচন বর্জন, জঙ্গিবাদ লালন প্রভৃতি বিষয়ে সচিত্র প্রতিবেদন পেশ করা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন, নারীর অধিকার, আইনশৃঙ্খলা রক্ষা, স্থিতিশীল ধারাবাহিক সরকারের প্রয়োজনীয়তাসংক্রান্ত ডকুমেন্ট প্রদান করা হয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতাকে বজায় রেখে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। সুইডেনকে ব্যবহার করে প্রবাসে চিহ্নিত রাজাকার, ভুয়া সাংবাদিক ও সন্ত্রাসীদের বাংলাদেশবিরোধী কার্যকলাপ রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সুইডিশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়। শাসক দল সোশ্যাল ডেমোক্র্যাটের সংসদ সদস্য আন্ডার্স অস্টারবারি তার বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে সুইডিশ সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানান।


আওয়ামী লীগ নেতারা বলেন, সম্প্রতি তারেক জিয়ার নির্দেশে সুইডেনপ্রবাসী কয়েকজন দেশদ্রোহী সুইডিশ পার্লামেন্টেরর পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে মিটিং করে বাংলাদেশবিরোধী মিথ্যা তথ্য প্রদান করে। তার পরিপ্রেক্ষিতে সুইডিশ পার্লামেন্টে শুনানির জন্য যে প্রস্তাব উত্থাপন করেন, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানান সংসদ সদস্য আন্ডার্স অস্টারবারি।


এ ছাড়া সুইডিশ সোশ্যাল ডেমোক্র্যাট ও বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সংলাপের প্রয়োজনীতার কথা উল্লেখ করে ভবিষ্যতে আরও ঘনঘন সাক্ষাৎ ও আলোচনা আয়োজনের ইচ্ছা ব্যক্ত করেন। সভা শেষে তিনি সবাইকে পার্লামেন্ট ঘুরিয়ে দেখান এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। মতবিনিময় শেষে পার্লামেন্ট ভবনের সামনে সুইডেন আওয়ামী লীগের এক সভায় বক্তারা সুইডেনে অবস্থানরত চিহ্নিত সন্ত্রাসী, রাজাকার ও দেশদ্রোহীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেন।


তারা সুইডেন থেকে রাষ্টদ্রোহীদের অপসারণ চান।