সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : বিশ্ব

বউ বাচ্চা রেখে ২০১৮ সাল থেকে নিখোঁজ: ইনস্টাগ্রামে দেখা গেল অন্য নারীর সাথে


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-09-02 11:57
বউ বাচ্চা রেখে ২০১৮ সাল থেকে নিখোঁজ: ইনস্টাগ্রামে দেখা গেল অন্য নারীর সাথে
রিলের একটি স্ক্রিনশট, যেখানে জিতেন্দ্রকে তাঁর দ্বিতীয় স্ত্রী (বামে) এবং শিলুকে (ডানে) নিয়ে দেখা যাচ্ছে।

উত্তর প্রদেশের হারদই জেলার আতামাউ গ্রামের জিতেন্দ্র কুমার ২০১৭ সালে মুরারনগরের শীলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক বছর পর তিনি নিখোঁজ হয়ে যান।


বিয়ের পর তাদের একটি সন্তান জন্ম নেয়। তারপর থেকেই জিতেন্দ্র বহু বছর নিখোঁজ ছিলেন। অবশেষে  ইনস্টাগ্রামে হঠাৎ একটি রিল ভিডিওতে তাকে এক মহিলার সঙ্গে দেখা যায়।


জিতেন্দ্র নিখোঁজ হওয়ার পর ২০১৮ সালের এপ্রিল মাসে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়। ব্যাপক খোঁজাখুঁজি চললেও তার কোনো হদিস মেলেনি। এমনকি শীলুর পরিবারের বিরুদ্ধে তাকে গুম করার অভিযোগ তোলে জিতেন্দ্রর পরিবার।


বর্তমানে শীলু তার পিতৃগৃহে ছেলেকে নিয়ে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি রিল ভিডিওতে তিনি জিতেন্দ্রকে পাঞ্জাবের লুধিয়ানায় অন্য এক নারীর সঙ্গে দেখতে পান। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।


শীলুর দাবি, তার স্বামী পুনরায় বিবাহ করেছেন এবং ঐ নারীর সঙ্গে লুধিয়ানায় বসবাস করছেন। তিনি আরও বলেন, জিতেন্দ্রর পরিবার বিষয়টি জানত, কিন্তু কিছুই জানায়নি।


সোমবার (১ সেপ্টেম্বর) এনডিটিভিকে শীলু বলেন, "আমি ২০১৭ সালে সমস্ত রীতি-নীতি মেনে বিয়ে করি। আমার একটি ছেলে আছে। আমার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার পরিবার থানায় এফআইআর করে, যেটার খবর আমার বা আমার পরিবারের জানা ছিল না। এখন ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, সে লুধিয়ানায় এক মহিলার সঙ্গে থেকে রিল বানাচ্ছে, এমনকি বিয়েও করেছে।"


তিনি আরও বলেন, "তার পরিবার আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমরা তাকে মেরে ফেলেছি। কিন্তু বাস্তবতা হলো, তার পরিবারই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আমার সঙ্গে খেলা খেলেছে এবং এখনও আমাকে ভুল পথে চালনা করছে।"


হারদইয়ের সহকারী পুলিশ সুপার নৃপেন্দ্র কুমার জানান, "তারা বিবাহিত ছিল। বিয়ের এক বছর পর সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, যার ফলে থানায় একটি এফআইআর দায়ের করা হয়।"


তিনি আরও বলেন, "ভিডিওর মাধ্যমে জিতেন্দ্র জীবিত আছে নিশ্চিত হওয়ার পর শীলু সম্প্রতি সান্ডিলা থানায় একটি আবেদন জমা দিয়েছেন, যেখান থেকে মূল নিখোঁজের মামলা হয়েছিল। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"