সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

ইয়েমেনকে ‘বাইবেলের আজাব’–এর হুঁশিয়ারি ইসরায়েলের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-04
ইয়েমেনকে ‘বাইবেলের আজাব’–এর হুঁশিয়ারি ইসরায়েলের
ইসরাইল কাটজ

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় বিপাকে পড়েছে ইসরায়েল। নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। জবাবে তাদের ওপর বাইবেলে উল্লেখিত মিসরের ওপর হওয়া ১০টি আজাব চাপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কাটজ বলেন, ‘হুতিরা আবার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আমরা তাদের ওপর অন্ধকারের আজাব, প্রথম জাতের আজাব- আমরা ১০টি আজাবের সবগুলোই চাপিয়ে দিব।’ তিনি এক্সোডাসের ১০টি বিপর্যয়ের কথা উল্লেখ করেন, যেগুলো মিসরের ওপর চাপানো হয়েছিল, যেন ফারাওরা বনি ইসরাইলিদের মুক্ত করতে বাধ্য হয়।

এর আগে বৃহস্পতিবার, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডের বাইরে আঘাত করার একদিন পর, তারা দুটি হুথি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।

গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় তাদের প্রধানমন্ত্রী এবং ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরাইলের ওপর তাদের আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে তারা এসব হামলা চালিয়েছে বলে দাবি করে।