সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : বিশ্ব

সুন্দরবনে নৌকা থেকে জেলেকে টেনে নিয়ে গেল বাঘ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-10
সুন্দরবনে নৌকা থেকে জেলেকে টেনে নিয়ে গেল বাঘ

সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের ভেতরে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কালিদাসপুরের বাসিন্দা চিরঞ্জিত মণ্ডল নৌকা থেকে তাকে টেনে নিয়ে গেছে একটি বাঘ তাকে উদ্ধারে তার দুই সঙ্গী বাঘটির পেছনে কিছু দূর গিয়েছিলেন পরে তারা প্রাণভয়ে গ্রামে ফিরে এসেছেন গত সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার বুড়িরডাবরিতে

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত সোমবার দুই সঙ্গীকে নিয়ে নৌকায় করে সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন চিরঞ্জিত বুড়িরডাবরির জঙ্গল এলাকায় খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন তারা তিনজনেই জঙ্গলের দিকে পিঠ রেখে কাঁকড়া ধরায় মগ্ন ছিলেন সে সময়ই জঙ্গল থেকে বেরিয়ে চুপিসাড়ে একটি বাঘ নৌকার কাছে পৌঁছে যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই নৌকায় উঠে বাঘটি চিরঞ্জিত মণ্ডলের ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়

ঘটনায় প্রথমে ভীত হয়ে পড়েছিলেন অন্য দুই সঙ্গী পরে বাঁশ, লাঠি নিয়ে চিরঞ্জিতকে বাঁচাতে বনের দিকে বাঘের পিছু নিয়েছিলেন তারা ততক্ষণে বাঘটি ওই ব্যক্তিকে নিয়ে বনের ভেতর চলে যায় শেষপর্যন্ত প্রাণভয়ে দুই সঙ্গী নৌকায় ফিরে গ্রামের দিকে রওনা দেন মঙ্গলবার রাতে গোসাবার গ্রামে ফেরেন সঙ্গীরা দুঃসংবাদ জানানো হয় চিরঞ্জিতের পরিবারের সদস্যদের ঘটনার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা

পরে বনদপ্তরে বিষয়টি জানানো হয়েছে বনকর্মীরা ওই ব্যক্তির খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছেন বলে জানা গেছে