সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-24
গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে শহরের ভেতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ডিভিশন। খবর আল জাজিরার।

গাজায় চলছে ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়নস চ্যারিয়ট। গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ। বেড়েছে হামলার পরিধি।

সামরিক অনুমান অনুসারে, ৬ লাখেরও বেশি বাসিন্দা ইতোমধ্যেই গাজা শহর ছেড়ে চলে গেছেন। গত একদিনে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি হামলায় দিশেহারা হয়ে পড়েছে হামাস। কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘর্ষে জড়ায়নি সশস্ত্র এ গোষ্ঠী।

সম্প্রতি প্রভাবশালী বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরেও চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের চারটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি না দেয়া একমাত্র দেশ এখন যুক্তরাষ্ট্র।