সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণকাণ্ডে খামেনির উপহাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-27
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণকাণ্ডে খামেনির উপহাস
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করেছেন বিশ্বনেতারা। এই ঘটনায় নেতানিয়াহুকে নিয়ে উপহাস করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 


গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ চলাকালীন বিভিন্ন দেশের শত শত কূটনীতিক পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।  


এ বিষয়ে খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, আজ শয়তান জায়নবাদী সরকার পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শাসন। 


পোস্টে তিনি নেতানিয়াহুর একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় সাধারণ অধিবেশনের হল প্রায় ফাঁকা।


জাতিসংঘে পদত্যাগের এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং নেতানিয়াহুর বক্তব্যকে প্রভাবশালী করার চেষ্টায় বড় আঘাত করেছে।


প্রসঙ্গত, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ শুরু করতেই হল থেকে বেরিয়ে যান বেশির ভাগ দেশের কর্মকর্তা ও কূটনীতিক।  


এদিন সাধারণ পরিষদের চতুর্থ দিনে বেনিয়ামিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের আসন ত্যাগ করে অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাদের সমর্থন জানান। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে তেমন সাড়া মেলেনি। অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ বর্জন (ওয়াকআউট) করেন।