সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ব্রিটিশ ক্ষমতাসীন দলে ভোটাভুটি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-29
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ব্রিটিশ ক্ষমতাসীন দলে ভোটাভুটি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (বামে)

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের ওপর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাবিতে এ ভোটগ্রহণ চলছে।

‘পিস ইন দ্য মিডল ইস্ট ২’ শিরোনামের এই প্রস্তাব প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ও ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়েছে। প্রস্তাবে জাতিসংঘ কমিশন অব ইনকোয়ারির সাম্প্রতিক রিপোর্ট গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।

সর্বশেষ এক জরিপে দেখা গেছে, লেবার পার্টির ৭২ শতাংশ সমর্থক ইসরায়েলের ওপর সামরিক নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রস্তাবের পক্ষে লেবার এমপি রিচার্ড বারগন বলেন, আমরা শুধু শোক প্রকাশ নয়, বরং কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই গণহত্যা বন্ধ করতে হবে।

সম্প্রতি ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া চলতি মাসেই ইসরায়েলে অস্ত্র রফতানির ৩০টি লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য, যদিও কিছু গুরুত্বপূর্ণ সামরিক যন্ত্রাংশ এর আওতার বাইরে রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, মিডল ইস্ট আই