সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

চীন যুক্তরাষ্ট্রকে বললেন, আগুনে তেল ঢালতে যাবেন না 


আন্তর্জাতিক প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-06
চীন যুক্তরাষ্ট্রকে বললেন, আগুনে তেল ঢালতে যাবেন না 

 

 

 

বিশ্বব্যাপী নিন্দা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনে মস্কোর সামরিক হামলা ১১তম দিনেও অব্যাহত রয়েছে। এদিকে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রকে 'আগুনে তেল' না ঢালার বিষয়ে সতর্ক করেছেন।


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন যে, ইউক্রেনে ‘আগুনে জ্বালানি যোগ করে’ এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে চীন।


৬ মার্চ (রোববার) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গতকাল ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব দেখবে কারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান চলমান সংকট দ্রুত নিরসনে ‘সমঝোতা’র আহ্বান জানিয়ে বলেছেন ইউরোপের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার প্রয়োজন।


তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ন্যাটোর সম্প্রসারণের নেতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দিতে হবে।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই আগ্রাসনের কারণে মস্কোকে যেন চরম মূল্য দিতে হয়, তা নিশ্চিত করতে হবে।
 

চীন বলেছে সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু, রাশিয়ার ওপর অবরোধের কারণে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।