সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : বিশ্ব

সুমুদ ফ্লোটিলা থেকে কয়েকশ কর্মীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আটক করল ইসরাইল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-03
সুমুদ ফ্লোটিলা থেকে কয়েকশ কর্মীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আটক করল ইসরাইল
ছবি: সংগৃহীত

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে কয়েকশকর্মীকে আটক করেছে ইসরাইলি বাহিনী আটকের পর তাদের অনেককে মেঝেতে বসিয়েসন্ত্রাসীবলে অভিহিত করে ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির গালিগালাজ বা ভর্ৎসনা করছেনএমন একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি যেখানে করা সেটি ইসরাইলের আশদোদ বন্দর বলে ধারণা করা হচ্ছে

বেন-গভিরের বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যার এই মন্তব্যের একটি অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, তিনি দাবি করেছেন যে, ফ্লোটিলার জাহাজগুলোকেসম্পূর্ণ খালিপাওয়া গেছে 

বেন-গভিরের অভিযোগ, গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে যায়নি জাহাজগুলো 

 

তিনি বলেন

তারা আসলে সাহায্য করতে আসেনি তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য এরা সন্ত্রাসী

 

এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজম্যারিনেটগাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে

 

আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরাইলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি

 

একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে চলেছে নৌযানটি

 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জিও ট্র্যাকার অনুসারে, জাহাজটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে 

 

এর আগে আল জাজিরার আলাদা এক প্রতিবেদনে বলা হয়, ‘ম্যারিনেটপোলিশ পতাকার অধীনে চলছে এবং এতে মোট ছয়জন আরোহী আছেন

 

বৃহস্পতিবার ( অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান, তাদের নৌযানের ইঞ্জিনে সমস্যা ছিল, যা এখন সমাধান করা হয়েছে