সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : বিশ্ব

কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-04
কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
কোল্ডরিফ নামের কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।

দুই সপ্তাহের ব্যবধানে ভারতের মধ্যপ্রদেশ রাজস্থানে ১১ শিশুর মৃত্যুর সঙ্গে কাশির সিরাপের যোগসূত্র পাওয়া গেছে এই পরিস্থিতিতেকোল্ডরিফনামের কাশির সিরাপ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার একইসঙ্গে সিরাপটি বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে

খাদ্য নিরাপত্তা ওষুধ প্রশাসন দফতরের এক কর্মকর্তা জানান, অক্টোবর থেকে তামিলনাড়ুতে এই কাশির সিরাপ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে

 

তিনি জানান, গত দুই দিনে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার সুঙ্গুভারচাত্রামে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থাটির উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালানো হয়েছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে

 

ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ওই কাশির সিরাপেডাইথাইলিন গ্লাইকলনামক রাসায়নিকের উপস্থিতি আছে কিনা, তা যাচাই করতে সংগৃহীত নমুনাগুলো সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে

কোম্পানিটি রাজস্থান, মধ্যপ্রদেশ পুদুচেরিতে এই ওষুধ সরবরাহ করে বলেও জানান তিনি

 

শিশুমৃত্যুর ঘটনাকে গুরুত্ব দিয়ে শুক্রবার সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পরামর্শ জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এতে বলা হয়েছে, দুই বছরের কম বয়সি শিশুদের কাশি সর্দি সারানোর ওষুধ প্রেসক্রাইব করা যাবে না

 

মধ্যপ্রদেশ রাজস্থানে কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ ওঠার পর স্বাস্থ্যসেবার মহাপরিচালকের দফতর থেকে এই পরামর্শ জারি করা হয়েছে

 

ওষুধ প্রশাসন দফতরের তথ্য অনুযায়ী, পরীক্ষাগার থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত কোম্পানিকে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে

 

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে সামান্য জ্বর থেকেই হঠাৎ কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে তাদের বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ছিন্দওয়ারাতেই শিশুর মৃত্যু হয়েছে এছাড়া রাজস্থানেও দুইশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে

আরও সময় সংবাদ