সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

গাজায় ইসরায়েলি আগ্রাসন, ২৪ ঘণ্টায় নিহত ৭০


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-05
গাজায় ইসরায়েলি আগ্রাসন, ২৪ ঘণ্টায় নিহত ৭০

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ৯৩টি বিমান ও কামান হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম অফিস। খবর আল জাজিরার।

এই সময়ের মধ্যে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কেবল গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন।

গণমাধ্যম অফিসের বিবৃতিতে বলা হয়, এসব হামলা মূলত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, 'এই নতুন হত্যাযজ্ঞ আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যারই অংশ। এতে প্রমাণিত হয় যে, দখলদার বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তির আহ্বানকে সম্পূর্ণ উপেক্ষা করে সাধারণ নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যা ও গাজার জনজীবন ধ্বংস করার পথে অটল রয়েছে।'

গাজা সরকারের গণমাধ্যম অফিস যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এবং কার্যকরভাবে এই হামলা থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: আল জাজিরা