সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

আফগান সীমান্ত বন্ধ করে দিল - পাকিস্তান


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-12
আফগান সীমান্ত বন্ধ করে দিল - পাকিস্তান
ফাইল ছবি।

রাতভর গুলি বিনিময়ের পর প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালায় আফগান বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার জবাব দিয়েছে তালেবান বাহিনী।

পাকিস্তান জানিয়েছে, আফগান বাহিনীর হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশটির কর্মকর্তারা জানান, পাল্টা হামলায় বেশ কয়েকটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে।

 

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে দুই পক্ষের গুলি বিনিময় শেষ হয়েছে। তবে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা বলছেন, পাকিস্তানের কুররাম এলাকায় গুলিবর্ষণ অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানান, আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আদা ও গুলাম খানে কমপক্ষে তিনটি ছোট ক্রসিংও বন্ধ করে দেয়া হয়েছে।

 

সীমান্ত বন্ধের বিষয়ে কাবুলের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতে পাকিস্তানে তাদের অভিযান শেষ হয়েছে।

 তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশেই কোনো ধরনের হামলার হুমকি নেই।

 

স্থলবেষ্টিত আফগানিস্তানের সাথে পাকিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার (১ হাজার ৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ তালেবান প্রশাসনকে পাকিস্তানে হামলকারী ‘জঙ্গিদের’ আশ্রয় দেয়ার অভিযোগ করে আসছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে।

 

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান।