সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-12
পাকিস্তানের লাহোরে আক্রমণ করল আফগান বিমান বাহিনী!
সংগৃহীত ছবি

আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সূত্রের বরাত দিয়ে কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।

টিভি চ্যানেলটির প্রতিবেদন অনুসারে, আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি বলে জানিয়েছে টোলো নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তান আফগানের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়ে 'সন্ত্রাসীদের' হত্যার দাবি করে। এরপর থেকে উভয় দেশ একে অপরের সেনাদের হত্যার দাবি করে আসছে।

তালেবান সরকার রোববার দাবি করেছে, তারা পাকিস্তানের মোট ৫৮ জন সেনাকে হত্যা করেছে। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটিও দখল করেছে।

অপরদিকে পাকিস্তান সরকার বলেছে, তারা অন্তত ৫০ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। সেই সঙ্গে তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে গেছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে পাকিস্তানে ৯০% সন্ত্রাসী হামলা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পশতুন এবং বালুচসহ জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার অজুহাতে উভয় অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়। বেশিরভাগ হামলার পেছনে তালেবান জড়িত বলে দাবি ইসলামাবাদের।