সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-16
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু
সংগৃহীত ছবি

'জেন-জি'দের ডাকে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু। 

বুধবার (১৫ অক্টোবর) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ। 

এ সময়, নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন আন্দোলনকারীরা। 

অপরদিকে, বিক্ষোভ দমাতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা।