সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

ফিলিস্তিনে 'বিয়ের পথে' বরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের সেনারা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-25
ফিলিস্তিনে 'বিয়ের পথে' বরকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের সেনারা
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের পশ্চিমতীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা গতকাল শুক্রবার ঘটনা ঘটে বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, বর তার বাবাসহ একটি গাড়িতে ছিলেন তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, আওন সাফি নামে ওই বরের সঙ্গে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে পৌঁছলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের আটক করে নিয়ে যায় ছাড়া দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়

একটি সূত্র জানিয়েছে, ওই যুবকের পুরো পরিবার বিয়েবাড়িতে যাচ্ছিল তখন বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা

ছাড়া ইসরায়েলি বাহিনী গতকাল পশ্চিম তীরের তুবাসের উত্তরে অবস্থিত আকাবা শহরে অভিযান চালায় এবং হেবরন তাল এলাকায় একাধিক ব্যক্তিকে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে তারা দখলকৃত পশ্চিমতীর থেকে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এক বিবৃতিতে বলা হয়, পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় এবং আটককৃত সবাই ইসরায়েলের তালিকাভুক্ত ব্যক্তি

এদিকে দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে ওয়াফা নিউজ জানিয়েছে, ১৮ বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবু হানিন শুক্রবার নাবলুসের আসকার শিবিরে ইসরায়েলি অভিযানের সময় আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়