সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-04
দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার (৩ নভেম্বর) এ সফরের অংশ হিসেবে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত ডিএমজেড পরিদর্শন করেন তিনি । এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

একটি সামরিক হেলিকপ্টারে ডিএমজেডের যৌথ নিরাপত্তা এলাকার কাছে একটি মার্কিন ঘাঁটিতে অবতরণ করেন হেগসেথ। এ সময় তার সাথে ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ-ব্যাক।

মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদের সাথে বার্ষিক নিরাপত্তা পরামর্শমূলক বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এ আলোচনা সভায়, দুই দেশ তাদের সামরিক জোটের গতিপথ এবং পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা পরিকল্পনা নির্ধারণ করবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষা প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা এবং সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা নিয়েও আলোচনা হবে হেগসেথ ও আনহ গিউ-ব্যাকের মধ্যে।