সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

গাড়ির বেপরোয়া ধাক্কায় প্রাণ গেলো ৪ জনের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-09
গাড়ির বেপরোয়া ধাক্কায় প্রাণ গেলো ৪ জনের
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাড়ির বেপরোয়া ধাক্কায় প্রাণ গেছে অন্তত ৪ জনের। গুরুতর আহত ১৩ জন।  শনিবার (৮ নভেম্বর) ভোরে ইয়বর সিটিতে এ ঘটনা ঘটে । ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

টাম্পা পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী সিলাস সাম্পসনকে এই মারাত্মক দুর্ঘটনার পর গ্রেফতার করা হয়েছে। পুলিশ চিফ লি বারকাউ বলেন, শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১২টা ৩০ মিনিটে হানা এভিনিউ ও নেব্রাস্কা এভিনিউ এলাকায় দুটি গাড়ি রেসিং করতে দেখা যায়। 

পুলিশের এক্তি ইউনিট গাড়িটিকে ট্র্যাক করে। ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর একজন আরও মারা যান। 

এ ঘটনার পর টাম্পা মেয়র জেন কাস্টর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'ইয়বর সিটিতে যা ঘটেছে তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত, প্রথম প্রতিক্রিয়াকারীরা কষ্ট পাচ্ছেন, এবং আমাদের শহর পুরোপুরি এই ক্ষতির অনুভূতি পাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজকে নিরাপদ রাখা।'

পুলিশ নিশ্চিত করেছে যে, সাম্পসনের কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যবসাকে লক্ষ্য করছিল না এবং তাকে হত্যা এবং গুরুতর শারীরিক আঘাতসহ পালানোর অভিযোগে মামলা দেয়া হবে।