সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানের পারমাণবিক সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-21
ইরানের পারমাণবিক সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ঘটনায় ফের নিন্দা জানিয়েছে  রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘রাজনৈতিক সমাধানের পথেই অটল রয়েছে মস্কো।’

মস্কোতে এক সংবাদ সম্মেলনে জাখারোভা ঘোষণা দেন, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়াকেই রাশিয়া দৃঢ়ভাবে গুরুত্ব দিচ্ছে। 

রুশ সংবাদ সংস্থা তাস বলছে, সাম্প্রতি রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয় উঠে আসে। এ প্রসঙ্গে জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন ‘সামরিক পদক্ষেপ’র ঝুঁকি নিয়ে রাশিয়া বারবার সতর্ক করেছে। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে থাকা যে কোনো পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা ‘অগ্রহণযোগ্য’- এ কথাটি মস্কো জোর দিয়ে বলে আসছে।

জাখারোভা উল্লেখ করেন, আত্মরক্ষার দাবি তুলে যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে, তা শুধু আন্তর্জাতিক অ-বিস্তার ব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেয়নি, বরং পরমাণু অস্ত্র নিয়ে করা এনপিটি চুক্তির নীতিমালাকেও ক্ষতিগ্রস্ত করেছে। 

রুশ এই কূটনৈতিক আরও বলেন, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনো সংলাপকেই অগ্রাধিকার দিচ্ছে এবং মনে করে যে পারস্পরিক উদ্বেগ বিবেচনায় নিয়ে সমান মর্যাদার আলাপ-আলোচনার ভিত্তিতেই জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব।

জাখারোভা আরও উল্লেখ করেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে ইরানকে অবশ্যই ‘গুরুতর নিশ্চয়তা’ পেতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলো আর কখনো ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার লক্ষ্যবস্তু হবে না।

তিনি আরও জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির ভাষা বাদ দিয়ে ইরানের সঙ্গে আবারও কূটনীতির পথে ফিরতে হবে।

তথ্যসূত্র: মেহের