সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-07
রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার পরিকল্পনা করছে।

শনিবার (৬ ডিসেম্বর) একটি যুদ্ধবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপ ইতোমধ্যেই সরাসরি সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি চার ধাপের একটি প্রক্রিয়া বর্ণনা করেছেন, যা সাধারণত যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়: কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, নিষেধাজ্ঞা আরোপ করা, অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করা এবং অবশেষে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়া। তিনি বলেন, এই পদক্ষেপগুলোর বেশিরভাগই ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থান রয়েছে যে, ২০৩০ সালের মধ্যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যুদ্ধ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে হাঙ্গেরির কাজ হলো ইউরোপকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখা।

ইউক্রেন সংঘাতের বিষয়ে ইইউ'র অবস্থানের তীব্র সমালোচনাও করেছেন অরবান। হাঙ্গেরি ধারাবাহিকভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি কিয়েভকে সামরিক সহায়তার বিরোধিতা করেছে এবং উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, ইইউ ক্রমবর্ধমানভাবে কথিত 'রাশিয়ান হুমকি'র কথা উল্লেখ করে ব্যাপক সামরিক ব্যয় বৃদ্ধি করছে। তবে রাশিয়া বলে আসছে, ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, তারা জবাব দেবে মস্কো।