সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

সামরিক শক্তিতে কে এগিয়ে? থাইল্যান্ড নাকি কম্বোডিয়া


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-14
 সামরিক শক্তিতে কে এগিয়ে? থাইল্যান্ড নাকি কম্বোডিয়া
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক শক্তির পরিসংখ্যান।

সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ায়। উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই দুই দেশের মধ্যে সামরিক শক্তি বেশি কার?

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিসের ‘মিলিটারি ব্যালান্স পাওয়ার ২০২৩’-এর এক পরিসংখ্যানের বরাত দিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক শক্তির পার্থক্য তুলে ধরেছে বিবিসি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়।

 

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিসের ওই পরিসংখ্যান অনুসারে, থাইল্যান্ডের সামরিক বাহিনীর মোট সদস্য ৩ লাখ ৬০ হাজার ৮৫০ জন। যার মধ্যে গ্রাউন্ড ফোর্স আছে ২ লাখ ৪৫ হাজার, নৌসদস্য ৬৯ হাজার ৮৫০ এবং বিমান বাহিনীর সদস্য আছে ৪৬ হাজার। 

 


বিপরীতে, কম্বোডিয়ার সামরিক বাহিনীর মোট সদস্য ১ লাখ ২৪ হাজার ৩০০। এর মধ্যে গ্রাউন্ড ফোর্স আছে ৭৫ হাজার, নৌসদস্য ২৮০০ এবং বিমান বাহিনীর সদস্য আছে ১৫০০ জন। 

 

প্রতিবেদন অনুসারে, থাইল্যান্ডের সামরিক বাজেট ৬.৭ বিলিয়ন ডলার। আর কম্বোডিয়ার সামরিক বাজেট ১ বিলিয়ন ডলার।

 

এছাড়া, মূল যুদ্ধের জন্য থাইল্যান্ডের ট্যাঙ্ক আছে ৩৯৪টি, যেখানে কম্বোডিয়ার আছে ২০০টি। থাইল্যান্ডের আর্টিলারি আছে ২ হাজার ৫৭৯টি, যা কম্বোডিয়ার আছে ৪৮৬টি।

 

থাইল্যান্ডের যুদ্ধবিমান আছে ১২২টি। তবে কম্বোডিয়ার কোনো যুদ্ধবিমান নেই। থাইল্যান্ডের নৌজাহাজ আছে মোট ৮৭টি, কম্বোডিয়ার আছে ১৪টি।

 

সূত্র: বিবিসি