সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বিশ্ব

অস্ট্রেলিয়ার সিডনিতে গুলিবর্ষণে নিহত ১১


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-14
অস্ট্রেলিয়ার সিডনিতে গুলিবর্ষণে নিহত ১১
১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে গুলিবর্ষণের ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা।

সিডনির আইকনিক বন্ডাই সমুদ্রসৈকতে রবিবার সংঘটিত গণগুলিবর্ষণে ১১ জন নিহত হওয়ার ঘটনায় বিশ্বনেতারা গভীর শোক ক্ষোভ প্রকাশ করেছেন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ বলেন, অস্ট্রেলীয় পুলিশ যে হামলাকেসন্ত্রাসীঘটনা হিসেবে চিহ্নিত করেছে, সেইভয়াবহ মর্মান্তিকআক্রমণ ছিলকল্পনাতীত ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উদ্যাপনরত এক সমাবেশকে লক্ষ্য করে হামলাকারীরা গুলি চালায়

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ একেইহুদিদের ওপর নিষ্ঠুর হামলাবলে নিন্দা জানান

জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তেই অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের ভাই-বোনেরা ঘৃণ্য সন্ত্রাসীদের দ্বারা ইহুদিদের ওপর অত্যন্ত নিষ্ঠুর হামলার শিকার হয়েছেন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা  ভন ডার লায়েন জানান, তিনি গুলিবর্ষণের ঘটনায়স্তম্ভিত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকও একেজঘন্য সহিংসতাবলে নিন্দা করেন ভন ডার লায়েন এক্সে লেখেন, ‘ইউরোপ অস্ট্রেলিয়া এবং বিশ্বের সর্বত্র ইহুদি সম্প্রদায়ের পাশে আছে

সহিংসতা, ইহুদিবিদ্বেষ ঘৃণার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস যোগ করেন, ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে এই জঘন্য সহিংসতা নিঃশর্তভাবে নিন্দা করা উচিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, অস্ট্রেলিয়া থেকে আসা এই গভীরভাবে মর্মান্তিক খবর বন্ডাই বিচে সংঘটিত এই জঘন্য হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি যুক্তরাজ্যের পক্ষ থেকে সমবেদনা সহমর্মিতা


ফ্রান্সের প্রেসিডেন্টন ইমানুয়েল ম্যাঁখো হামলাটির নিন্দা করে বলেন, ফ্রান্সইহুদিবিদ্বেষী ঘৃণার বিরুদ্ধে নিরলসভাবে লড়াইচালিয়ে যাবে

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সে লিখেছেন, সিডনি থেকে আসা এইমর্মান্তিক খবরতাকে গভীর শোকে আচ্ছন্ন করেছে তিনি বলেন, সব ধরনের সহিংসতা ইহুদিবিদ্বেষকে আবারও দৃঢ়ভাবে নিন্দা জানিয়ে ইতালি নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করছে

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এক্সে বলেন, হনুকার প্রথম দিনে সিডনিতে সংঘটিত এই সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে স্তম্ভিতএটি বিশ্বজুড়ে সব ইহুদির বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ নিহতদের পরিবার, আহতদের এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা