রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে ২৩ দিন বয়সী শিশুসহ অন্তত ৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ আগস্ট) খেরসনে গোলাবর্ষণ করে রাশিয়া। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শিরোকা বলকা গ্রামে এক দম্পতিকে তাদের ২৩ দিন বয়সী শিশুসহ মেরে ফেলা হয়েছে। ওই দম্পত্তির ১২ বছর বয়সী আরও এক সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির পর মারা যায়। এছাড়াও তাদের প্রতিবেশি অন্য এক ব্যক্তিও মারা গেছেন।
আরও পড়ুন- এমপি পদের পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন রাহুল গান্ধী

অঞ্চলটির গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেন, স্টানিস্লাভের পার্শ্ববর্তী গ্রামে একটি গির্জার যাজকসহ দুই ব্যক্তি মারা গেছেন।
এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমাদের যোদ্ধারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের লড়াই করে যাচ্ছে। আমরা রাশিয়ার অপরাধের জবাব না দিয়ে ছেড়ে দেবো না। আমাদের প্রত্যেক সেনা যারা ইউক্রেনের জন্য লড়াই করে যাচ্ছে - তাদের ইউক্রেনের জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনার সক্ষমতা রয়েছে।
আরও পড়ুন- মার্কিন ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট জো বাইডেন : ট্রাম্প
একইদিন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে একটি ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলা করেছে বলে অভিযোগ করেছে মস্কো।

এদিকে, রোববার একটি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে অন্য একটি পণ্যবাহী জাহাজে সতর্কীকরণ গুলি ছুঁড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তি থেকে গত মাসে বেরিয়ে আসার পর প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেনের বাইরে বাণিজ্যিক জাহাজে তারা গুলি চালিয়েছে। দেশটির দাবি, জাহাজটি পরিদর্শনের জন্য ক্যাপ্টেনকে থামানোর অনুরোধ জানানো হলে তা না শোনায় সতর্কীকরণ গুলি চালানো হয়। এদিকে জুলাইয়ে রাশিয়া কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ আর না বাড়ানোর ঘোষণা দেয়।
আরও পড়ুন- ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত এক

ই-সময়/আরএম/এমআরএম