ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারী চরমপন্থী ইসরায়েলিদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়কে স্বাগত জানিয়ে জার্মানি বলছে, ইউরোপীয় ইউনিয়নও এই নিষেধাজ্ঞা বিবেচনা করুক।
আরও পড়ুন- ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা করেছিল যে, তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে। জার্মানি এই ঘোষণাকে স্বাগত জানায়। জার্মানি চায় ইউরোপীয় ইউনিয়নও চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করুক।

সম্প্রতি এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, উগ্রপন্থী বসতি স্থাপনকারী যারা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করেছে, তাদের ওপর ভিসানীতি কার্যকর হবে।
আরও পড়ুন- নাগরিকদের আরও সন্তান নিতে আহ্বান জানালেন কিম জং উন
ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এই ভিসানীতির আওতায় নিয়ে আসা হবে।
পরে মঙ্গলবার রাতে ভিসানীতি প্রয়োগ শুরুর কথা ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ইসময়/রআ/এমআরএম