ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স করোনায় আক্রান্ত হয়েছেন । ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সোমবার ।
ফ্রান্সের গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর ২৩ নভেম্বর (মঙ্গলবার ) জানায়, ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন জিন ক্যাসটেক্স।
ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এর আগে জানানো হয়, প্রথমে মেয়ের করোনা শনাক্ত হয় জিন ক্যাসটেক্সের । পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ আসে তারও।
সোমবার সকালে ব্রাসেলসে ছিলেন ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স। তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে। কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন এসময় তার সঙ্গে। তার সফরসঙ্গী ছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও।
দুইবার করোনার টিকা নিয়েছেন জিন ক্যাসটেক্স । এর আগে কখনো করোনায় আক্রান্ত হননি তিনি ।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এর আগে।