সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭


এম,এস খান - ইসময় (আন্তর্জাতিক ডেস্ক)

eshomoy.com || 2021-11-30
পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭



নদীয়া জেলায় (ভারতের পশ্চিমবঙ্গের ) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। একটি ট্রাকে করে মরদেহ শশ্মানে নিয়ে যাওয়ার সময় ( শনিবার গভীর রাতে ) দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে ।

 

 

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও চালক মদ্যপ ছিল কিনা জানতে পুলিশ তদন্তে নেমেছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মদনপুর থেকে নদীয়ার নবদ্বীপ শশ্মানে (শনিবার গভীর রাতে ) যাচ্ছিল একটি মরদেহবাহী ট্রাক।

 

 

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে মরদেহবাহী ট্রাকটি পাশের খালে উল্টে যায়। বেশ কয়েকজন এতে ঘটনাস্থলেই মারা যান।

 

 


স্থানীয় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধার অভিযান। আরো কয়েকজন হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে মারা যান। ৬ জন নারী ও দুই শিশু রয়েছেন নিহতদের মধ্যে।