সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

কাশ্মীর থেকে ফেরার পথে গ্রেপ্তার ২ বাংলাদেশি


এম,এস খান - ইসময় (আন্তর্জাতিক ডেস্ক)

eshomoy.com || 2021-12-01
কাশ্মীর থেকে ফেরার পথে গ্রেপ্তার ২ বাংলাদেশি

 

 

বাংলাদেশি দুই যুবক কাজের জন্য অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ফেরার পথে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় কুচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তে। ৩০ নভেম্বর (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের খবরে। ভারতীয় পুলিশ খতিয়ে দেখছে গ্রেপ্তাররা কাজের জন্য ভারতে প্রবেশ করেছিল কি না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। 

 

 

ওই দুই যুবক ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কাশ্মীরে কাজে গিয়েছিলেন, পুলিশ আটক করার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।
ভারতের মহারাষ্ট্র থেকে ৪০ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ অবৈধভাবে অবস্থানের দায়ে। তাদের আটক করা হয় ৩০ নভেম্বর (মঙ্গলবার) মুম্বাই থেকে।

 


১ ডিসেম্বর (বুধবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
মুম্বাইয়ের ভিওয়ান্ডি শহর ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়, জানিয়েছেন -ভারতীয় এক কর্মকর্তা।
 আটকদের কাছ থেকে জাল পাসপোর্ট ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে, জানিয়েছেন, ভিওয়ান্ডি শহরের জোন-২-এর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) যোগেশ চভন। আটক বাংলাদেশিরা ভারতের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

 


আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে এবং বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে, তিনি জানান ।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আটক বাংলাদেশিরা ভুয়া নথিপত্রে মুম্বাই, গুজরাট এবং ভিওয়ান্ডির বিভিন্ন ঠিকানা ব্যবহার করেছিলেন। এ ছাড়া তারা রেশন কার্ডও তৈরি করে ফেলেছিলেন। এর মাধ্যমে রাজ্যের তারাও রাজ্যের সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছিলেন বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত,  ১৩ বাংলাদেশিকে আটক করে পুলিশ গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের নাগপুরের রেলস্টেশনের একটি ট্রেন থেকে। তারা সবাই ভারতে পাচারের শিকার হয়েছিলেন।