সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিশ্ব

টয়লেটের ভেন্টিলেশন সিস্টেম ভেঙে তিন বন্দি পালিয়ে যায়


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-03
টয়লেটের ভেন্টিলেশন সিস্টেম ভেঙে তিন বন্দি পালিয়ে যায়
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের একটি সাবজেল থেকে তিন বন্দি পালিয়ে গেছেন। মঙ্গলবার (২ জুলাই) সকালে বেলুচিস্তান প্রদেশের দুকি শহরে এই ঘটনা ঘটে। দুকি পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহমেদ মারি বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে।

তিনি জানান, ওই তিন বন্দি টয়লেটের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে এবং জেল পালানোর অপরাধে তাদের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

সাবজেলটিতে মোট ১৩ জন বন্দি ছিলেন। পালিয়ে যাওয়া তিনজন হলেন- আসমাতুল্লাহ, আবদুল কবির ও মোহাম্মাদ সাদিক, যারা ডাকাতি ও খুনের মামলার আসামি হিসেবে পরিচিত।

দায়িত্বে অবহেলার জন্য কারাগারের ওয়ার্ডেন গুল খান এবং দুই পুলিশ সদস্য হেড কনস্টেবল আবদুল গনি ও কনস্টেবল ইসমাইল মারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের কারা পুলিশের মহাপরিদর্শকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঘটনাটির সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করবে।

এর আগে গত রোববার আজাদ কাশ্মীরের একটি কারাগার থেকে ১৯ কয়েদি পালিয়ে যান, যাদের মধ্যে ছয়জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওই অঞ্চলের পুলিশ প্রধান রানা আবদুল জব্বার ডনকে বলেন, পলাতক বন্দিদের ধরতে সার্চ টিম সব ধরনের কৌশল ব্যবহার করছে। তবুও তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।