সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : বিশ্ব

ইসরায়েলের নীতি পরিবর্তন করবেন না, কমলা


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-31
ইসরায়েলের নীতি পরিবর্তন করবেন না, কমলা
ছবিঃ সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির পক্ষে হলেও, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস পরিষ্কারভাবে জানান, নির্বাচনে জিতলেও ইসরায়েল নিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি থেকে কোনো বিচ্যুতি করবেন না তিনি।

জর্জিয়ায় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেন, গাজায় যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে হবে। তবে, এই চুক্তি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি তিনি।

গাজায় ইসরায়েলের বেপরোয়া হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়া সত্ত্বেও, ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যের আহ্বান সত্ত্বেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন কমলা।

এটি ছিলো নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার পর কমলার প্রথম সাক্ষাৎকার। এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সঞ্চালক ডানা ব্যাশকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে, কমলার সঙ্গে তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালেজও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রসঙ্গ উঠে আসে। কমলা হ্যারিস ট্রাম্প যুগের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন এবং বলেন, "আমেরিকানরা ডোনাল্ড ট্রাম্পের অধ্যায় শেষ করতে প্রস্তুত। তারা একটি নতুন পথে এগিয়ে যাওয়ার জন্যও প্রস্তুত।"