নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ময়মনসিংহ মহানগর বিএনপি।
২৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে নগরীর নতুনবাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশে দলের জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শুরুর আগে থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
দেশের বাজারে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ময়মনসিংহ মহানগর বিএনপি। দলটির কার্যালয়ের সামনের রাস্তায় দখল করে মঞ্চ তৈরি করে তিন রাস্তার মোড়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তৎপর রয়েছে।