সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : অর্থনীতি

বিশ্বব্যাংক যুদ্ধে ইউক্রেনকে ৭০ কোটি ডলার দিচ্ছে 


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-08
বিশ্বব্যাংক যুদ্ধে ইউক্রেনকে ৭০ কোটি ডলার দিচ্ছে 

 

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। দেশটিকে প্রাথমিক অবস্থায় ৭২৩ মিলিয়ন ডলার অর্থাৎ ৭০ কোটি ডলার আর্থিক সহয়তা দেওয়া হচ্ছে। এই অর্থ মূলত ঋণ ও সাহায্য হিসেবে পাচ্ছে ইউক্রেন।


বিশ্বব্যাংক মূলত ইউক্রেনের অর্থনৈতিক বিকাশের জন্য ৩ বিলিয়ন ডলারের একটি কর্মসূচি হাতে নিয়েছে। ব্যাংকটি সে লক্ষ্যেই কাজ করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
 

ম্যালপাস বলেন, 'বিশ্বব্যাংক দ্রুততার সাথে ইউক্রেনকে সাহায্যের জন্য যা যা করা দরকার তাই করছে। দেশটিকে সহিংসতা ও আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে বিশ্বব্যাংক সোচ্চার রয়েছে।'
 

বিশ্বব্যাংক কেবল ইউক্রেনকেই নয়, এর প্রতিবেশি রাষ্ট্রগুলোকেও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরে ইউক্রেন থেকে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন শরণার্থী পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

 
বিশ্বব্যাংক ছাড়াও যুক্তরাজ্যও ইউক্রেনের আর্থিক অবস্থার পুনরুদ্ধারের জন্য ১০০ মিলিয়ন ডলার সহযোগিতা প্যাকেজের ঘোষণা দিয়েছে।
 

যুদ্ধের ফলে সংকটকালীন অবস্থা থেকে পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের পাশে সবসময় বিশ্বব্যাংক রয়েছে বলে জানায় ব্যাংকটির প্রেসিডেন্ট। বিশেষ করে হাসপাতালের সেবাদানকারী কর্মচারী, পেনশনভোগী অবসরপ্রান্ত জ্যেষ্ঠ সম্প্রদায় ও সামাজিক কর্মসূচিতে অর্থের জোগান দিচ্ছে বিশ্বব্যাংক।
 

বিশ্বব্যাংকের অনুমোদনকৃত প্যাকেজের ৩৫০ মিলিয়ন ডলার ঋণ হিসেবে দেওয়া হচ্ছে। এখানে নেদারল্যান্ডস ও সুইডেন ইউক্রেনের জামানতদার হিসেবে কাজ করছে।
 

এ ছাড়া যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া, আইল্যান্ড ও জাপান ইউক্রেনকে ২৩৪ মিলিয়ন ডলার অর্থ এককালীন সাহায্য হিসবে দিচ্ছে।

 
গত সপ্তাহে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যালপাস বলেন, 'ইউক্রেন যুদ্ধ বিশ্বের জন্য এক বড় রকমের বিপর্যয়। যুদ্ধটি এমন সময়ে হচ্ছে যখন সমগ্র বিশ্ব করোনা-পরবর্তী মুদ্রাস্ফীতির পেষণে পিষ্ট।