সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : অর্থনীতি

ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
 ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার
রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে— ডিজেল: ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।