সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : অর্থনীতি

ভোলার বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ


মোঃ বাবুল রানা, ভোলা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-09 21:04:00
ভোলার বোরহানউদ্দিনে উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ কৃষি ও মৎস উপকরণ বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলেদের মাঝে জাল বিতরণ, কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদানসহ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন- প্রায় দুই যুগ পর কুড়িগ্রাম জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি'র উপস্থিতিতে জাল বিতরণসহ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেওয়া ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বোরহানউদ্দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত ২৪ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করণ, উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর কর্তৃক ৯০ জন জেলের মাঝে ৩০ টি বৈধ জাল বিতরণ করাসহ উপজেলা কৃষি অফিস কর্তৃক ৩ হাজার ৯ শত ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।

আরও পড়ুন- একদিনেই ডেঙ্গু কেড়ে নিলো ১৭ প্রাণ

উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গোবিন্দ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ইসময়/এসআই/এমআরএম