সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : অর্থনীতি

পানির দামে সবজি, ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-20 15:47:15
পানির দামে সবজি, ১০০ টাকায় ব্যাগভর্তি বাজার

দিনাজপুরের হিলিতে পানির দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বর্তমানে ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি কেনা যাচ্ছে; বিগত সময়ে ৫০০ টাকার সবজি কিনেও ব্যাগ ভরেনি। এতে খুশি সবজি কিনতে আসা সাধারণ ক্রেতারা। তবে হঠাৎ এভাবে দাম পড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন কৃষক।

সোমবার (২০ নভেম্বর) হিলি সবজি বাজারে গিয়ে দেখা যায়, প্রতিটা সবজির দোকানে ডালিভর্তি হরেক রকমের শীতকালীন সবজি শোভা পাচ্ছে। প্রতিটা দোকানে রয়েছে ক্রেতার ভিড়।

আরও পড়ুন- দুই শতাধিক ডায়াবেটিস হাসপাতালকে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে: পলক

এ বিষয়ে সবজি বাজারে কথা হয় ক্রেতা আব্দুর রহিমের সঙ্গে; তিনি বলেন, বর্তমানে হিলি বাজার সবজিতে ভরপুর। দামও আলহামদুলিল্লাহ অনেকটা কম; যে কারণেই অনেক সবজি কিনলাম। এক ব্যাগ সবজি ১০০ টাকা দিয়ে ভরে গেল; বিগত সময়ে ৫০০ টাকার সবজি কিনেও ব্যাগ ভরেনি।

আরেকজন ক্রেতা শফিক বলেন, বেগুন ২০ টাকা কেজি, মুলাই ১০ , সিম ৪০, বাঁধাকপি ৩০, পটল ২৫ ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজিতে নিয়েছি। এভাবে যদি দাম থাকে তাহলে তো আমাদের জন্য অনেকটা সুবিধা।

বাজারে সবজির দোকানদার তারেক মিয়া বলেন, বর্তমানে সবজি দাম অনেকটা কম; যে কারণেই বেচা-বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেগুন বিক্রি হতো এক মণ; এখন পাঁচ থেকে ছয় মণ বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটা সবজিই মণে মণে  বিক্রি হচ্ছে।

আরেক সবজি দোকানদার সোহেল বলেন, এইসব সবজি আগে আমরা বগুড়া মহাস্থানসহ বিভিন্ন জায়গা থেকে আনতাম; এখনই এসব সবজি আসছে পার্শ্ববর্তী উপজেলা বিরামপুর,পাঁচবিবিসহ আশপাশে থেকে। এবার শীতকালীন আগাম সবজি অনেক আবাদ হয়েছে, দামও অনেক কম।

যে কারণে আমরা প্রতিদিন বস্তায় বস্তায় সবজি আনছি। আগে যেখানে প্রতিদিন ৫০০ টাকা লাভ করা খুব কষ্ট হতো, এখন আমদানি বেড়েছে লাভ ও বেশি হচ্ছে।

হিলির বাজারে কথা হয় কৃষক আব্দুল ছালামের সঙ্গে; তিনি সময় সংবাদকে বলেন, আমরা যে সবজি আবাদ করেছি ভেবেছিলাম এবার পর্যাপ্ত লাভ হবে; কিন্তু গায়ে-গায়ের সমান। যে দামে বিক্রি করছি তাতে লাভ খুব একটা হবে না।

কারণ অবরোধের কারণে বাহির থেকে সবজির পাইকাররা কম আসছেন। যে কারণে সবজিগুলো আমাদের লোকাল বাজারে বিক্রি করতে হচ্ছে। বেগুন পাইকারিভাবে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে মুলায় ১০, সিম ৩০ টাকা- এভাবে যদি দাম কমে তাহলে কয় টাকা লাভ হবে।

আরও পড়ুন- দুই শতাধিক ডায়াবেটিস হাসপাতালকে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে: পলক

এ বিষয়ে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মদ আরজেনা বেগম বলেন, সরকারে নানা পদক্ষেপে ইতিমধ্যে কৃষিতে ব্যাপক সফলতা এসেছে। বিভিন্ন সময় কৃষকদের বীজ সার  প্রণোদনাসহ নানাভাবে পরামর্শ  দেয়া হচ্ছে।

ইতিমধ্যে আমরা সফলতা পেয়েছি। কৃষকরা তাদের উৎপাদিত সবজি বাজারে বিক্রি করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এগুলো বিভিন্ন শহরে যাচ্ছে। কৃষকদের সব ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

 

ইসময়/একে/এমআরএম