নেদারল্যান্ডসে সফররত কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক জানিয়েছেন ,দেশে পেঁয়াজ সংরক্ষণ ও সংরক্ষণকাল বৃদ্ধিতে ডাচ প্রযুক্তি ও দক্ষতাকে কাজে লাগানো হবে ।
গত কাল (শুক্রবার) নেদারল্যান্ডসের ইমেলুর্ডে শীর্ষস্থানীয় পেঁয়াজ উৎপাদন, প্রক্রিয়াজাত, প্যাকেজিং ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ওয়াটারম্যান ওনিয়ন্স’ (ডধঃবৎসধহ ঙহরড়হং)’ পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এসব কথা জানান। তিনি আরও বলেন, ওয়াটারম্যান ওনিয়ন্স সারা বিশ্বে প্রতি বছরে প্রায় দেড় লাখ টন পেঁয়াজ রপ্তানি ও বিপণন করে।
পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে মন্ত্রী সেখান থেকে পেঁয়াজের উন্নত জাত, উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির প্রযুক্তি আনার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে সেপ্টেম্বর-ডিসেম্বর মাসে পেঁয়াজের ঘাটতি দেখা দেয় তখন আবার নেদারল্যান্ডসে পেঁয়াজ হারভেস্ট হয়। তাই নেদারল্যান্ডস থেকে পেঁয়াজ আমদানির বিষয়টিও বিবেচনা করা যেতে পারে বলে আলোচনা হয়।
এরপর কৃষিমন্ত্রী সেদেশের আন্দিকে অবস্থিত শাকসবজি প্রক্রিয়াকরণ, স্টোরেজ সরঞ্জাম ও কৃষিযন্ত্র নির্মাতা-বিপণন প্রতিষ্ঠান ‘অলরাউন্ড ভেজিটেবল প্রসেসিং’ ঘুরে দেখেন। এসময় মন্ত্রী আহ্বান জানান , বাংলাদেশে যৌথ উদ্যোগে এরকম শিল্প স্থাপনের । মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সকল সুবিধা রয়েছে। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে প্রতিশ্রæতি দেন।
সফররত বাংলাদেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য রপ্তানিকারক ও খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। অলরাউন্ড ভেজিটেবল প্রসেসিং কোম্পানি শাকসবজি প্রক্রিয়াকরণে বাছাই, গ্রেডিং, ওয়াশিং, পলিশিং, ওজন, ব্যাগিংসহ হ্যান্ডলিং লাইনের বিভিন্ন আধুনিক যন্ত্র তৈরি করে।
এছাড়াও কৃষিমন্ত্রী ইমেলুর্ডে এগ্রোফুড ক্লাস্টারে আলুর উন্নত জাত, উৎপাদন, প্রসেস ও সংরক্ষণ প্রযুক্তি ঘুরে দেখেন। আলু উৎপাদনে জড়িত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশের রপ্তানিযোগ্য আলুর উৎপাদন এবং আলু সংরক্ষণে প্রযুক্তিগত সহায়তা আশা করেন।