সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : অর্থনীতি

বেসামাল বিশ্ব অর্থনীতি


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-11-27
বেসামাল বিশ্ব অর্থনীতি

 

 

নতুন ধরন ওমিক্রন 'করোনা ভাইরাসের '। ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে অতিসংক্রামক এই ধরন (ওমিক্রন ) শনাক্তের খবরের জেরে । শেয়ার বাজার গুলোতে মোটা দাগে সূচকের পতন হয়েছে। তেলের বাজারও নিম্নমুখী  সেই সঙ্গে। ২৬ নভেম্বর ( শুক্রবার ) ফিন্যান্সিয়াল টাইমসের খবর অনুসারে, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম  ১০ শতাংশের বেশি কমেছে। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে ৬৮ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে বিক্রি হয়েছে ৭২ দশমিক ৭২ ডলারে প্রতি ব্যারেল।

 

 

এটাই সবচেয়ে বড় পতন ২০২০ সালের এপ্রিলে করোনা মহামারির প্রথমদিকে রেকর্ড ধসের পর বিশ্ববাজারে তেলের দামের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশ সমন্বিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) বা কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাত্র কয়েকদিন আগেই। কিন্তু যে আশা করা হয়েছিল, তা পূরণ হয়নি।  একেবারেই সামান্য প্রভাব পড়েছে বিশ্ববাজারে এর। তবে নতুন ধরন ওমিক্রন 'করোনা ভাইরাস' ছড়ানোর খবর সামনে আসতেই জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।

 

 


ওমিক্রনের ধাক্কায় শুধু তেলের বাজারই নয়, শেয়ারবাজারও অস্থির হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক ২ দশমিক ৫ শতাংশ কমেছে, যা  সবচেয়ে খারাপ পরিস্থিতি ২০২০ সালের অক্টোবরের পর থেকে। ২৬ নভেম্বর (শুক্রবার) সবচেয়ে নিম্নমুখী ছিল ইউরোপীয় শেয়ারবাজারগুলো বিগত ১৭ মাসের মধ্যে। ২৬ নভেম্বর (শুক্রবার) সূচকে ৩ দশমিক ৭ শতাংশ পতনের মাধ্যমে, ইউরোপীয় বেঞ্চমার্ক স্টক্স ৬০০ এর লেনদেন শেষে হয়েছে, যা সর্বনিম্ন ২০২০ সালের জুনের পর থেকে।

 

 

 

 

এয়ারলাইন ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বেশি বিপদ যাচ্ছে । ১০ শতাংশের বেশি ২৬ নভেম্বর (শুক্রবার) ক্রুজ পরিচালনাকারী কার্নিভাল করপোরেশন, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস ও নরওয়েজিয়ান ক্রুজ লাইনের শেয়ারের দাম কমেছে। ডেল্টা এয়ারলাইন, ইউনাইডেট এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনসের  ছিল প্রায় একই অবস্থা।