চট্টগ্রামের কর্ণফুলীর পুরাতন ব্রীজঘাট ক্ষুদ্র মাছ ব্যবসায়ী কল্যান সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সংগঠনের ৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা হয়।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের পুরাতন ব্রীজঘাট মোড়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাগরণী সংঘের সভাপতি রাজিবুল হক রাজিবের সঞ্চলনায় এবং স্থানীয় ইউপি সদস্য ফরিদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ক্ষুদ্র মাছ কল্যান সমিতির নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করা সংগঠনের নির্বাচন কর্মকর্তা ফরিদ জুয়েল। এর আগে ৩ ডিসেম্বর পুরাতন ব্রীজঘাট ক্ষুদ্র মাছ ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ মামুন মিয়া সভাপতি এবং আজগর আল পাপফু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ কামাল আহমেদ রাজা, আনোয়ার সাদাত মোবারক, আলাউদ্দীন মিয়া, নুরুল আবছার কালু,ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, লায়ন ছাবের আহমেদ, রোকন উদ্দীন, খোকন সওদাগর, শেখ আহমেদ সওদাগর, বাদশা মিয়া বাদল, সংগঠনের সাবেক সভাপতি জানে আলম, মামুন মিয়া, আজগর আল পাপফু, মহিউদ্দীন,আমজাদ প্রমুখ