সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

গাইবান্ধায় ক্রেতা সেজে স্বর্ণের দোকানে চুরি


মো. জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি

eshomoy.com || 2024-11-09
গাইবান্ধায় ক্রেতা সেজে স্বর্ণের দোকানে চুরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে প্রায় ৫১ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে এক দম্পতি। 


বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বৈরাগীর মার্কেটের স্মরণ জুয়েলার্সে ঘটনা ঘটেছে।


এ ব্যাপারে দোকান মালিক সাধন চন্দ্র মোহন্ত গোবিন্দগঞ্জ থানায় বৃহস্পতিবার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দোকান মালিক সাধন মোহন্ত জানান, ক্রেতা সেজে পুত্র সন্তানসহ এক অপরিচিত দম্পতি তার ব্যবসাপ্রতিষ্ঠান স্মরণ জুয়েলার্সে আসেন। সেখানে কানের দুল পছন্দের এক পর্যায়ে জুয়েলার্সের মালিক অন্য ক্রেতার সঙ্গে ব্যস্ত থাকার সুযোগে ওই দম্পতির নারী ক্রেতা শো-কেসের ঢাকনা খুলে তিনটি সোনার আংটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা। পরে শো-কেসে আংটি দেখতে না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ওই অজ্ঞাত দম্পতিকে আসামি করে থানায় একটি চুরির এজাহার দেওয়া হয়েছে।


এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামি শনাক্তের কাজ চলছে। তবে মুখ ঢেকে থাকায় নারীকে চিনতে সমস্যা হচ্ছে।