সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-12-19
বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহত্তর ফরিদপুর জেলার সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক আশিষ পোদ্দার বিমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তার সম্পাদক এবং প্রকাশক মো: কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক খোলা চোঁখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম রুবেল, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদ, দৈনিক একদিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সঞ্জীব দাস।


এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক মুরসিদ আলম লিটু শিকদার, দৈনিক ফাতেহাবাদ পত্রিকা নির্বাহী সম্পাদক মাহবুব পিয়াল প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্রের মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সম্পাদকদের ভূমিকা রাখতে হবে। বৃহত্তর ফরিদপুরের স্থানীয় সম্পাদকগণ ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সহায়ক ভূমিকা রাখা সম্ভব হবে। হলুদ সাংবাদিক প্রতিরোধ ও সংবাদ মাধ্যমের মান উন্নয়নে কাজ করা সহায়ক হবে। সভায় সম্প্রতি দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক আবুল হোসেন আজাদকে জড়িয়ে দৈনিক নাগরিকদাবী পত্রিকার হায়দার খানে কূরুচীপূর্ণ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান সম্পাদক পরিষদ। এসময় হায়দার খানকে সম্পাদক পরিষদ থেকে সাময়িক ভাবে অব্যহতি প্রদান করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বেশকিছু গুরুত্বপূর্ন সিদ্বান্ত গ্রহণ করা হয়, যা সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক বিজ্ঞপ্তি আকারে পরবর্তীতে সংশ্লিষ্টদের অবগত করবেন বলে জানান তারা।