সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

পাহাড়ের বনভূমিতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন দুর্বৃত্তরা , হুমকিতে জীববৈচিত্র্য


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-04-06
পাহাড়ের বনভূমিতে আগুন জ্বালিয়ে দিচ্ছেন দুর্বৃত্তরা , হুমকিতে জীববৈচিত্র্য
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনভূমির ঝরাপাতায় আগুন।

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনভূমির ঝরাপাতায় আগুন জ্বালিয়ে দিচ্ছেন দুর্বৃত্তরা। চৈত্রের খরতাপে শুকনো মচমচে পাতায় আগুন লেগে বনের একরের পর একর গুল্ম লতাপাতার সঙ্গে পুড়ে ছাই হয়ে যাচ্ছে নতুন গজিয়ে ওঠা চারাগাছসহ কীটপতঙ্গ। এতে হুমকিতে পড়েছে বনের জীববৈচিত্র্য।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়কের দুই ধারের শাল-গজারি বাগানের ঝরাপাতায় আগুন লেগে পুড়ছে বনের গুল্ম লতাসহ ছোটছোট চারাগাছ, এমনকি উপকারি কীটপতঙ্গ পর্যন্ত মরে ছাই হয়ে যাচ্ছে।

বনের ভেতর থেকে কুণ্ডুলী পাকিয়ে উঠছে ধোঁয়া। বনের এক প্রান্তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে থাকলে অন্যপ্রান্তে লাগিয়ে দেয়া হয়। এতে করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয়রা জানান, পাহাড়ে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। এ ছাড়া অসাধু বালু ও পাথর ব্যবসায়ীরাও অসৎ উদ্দেশে বনের ভিতর আগুন দিয়ে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি করছে। আগুনের ঘটনায় নতুন গজিয়ে ওঠা চারাগাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় বনের স্বাভাবিক বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকিতে পড়েছে। তাই বনে দুর্বৃত্তদের আগুন দেয়া প্রতিরোধ করার দাবি স্থানীয়দের। রাংটিয়া রেঞ্জের সহকারী বন কর্মকর্তা তানবীর আহাম্মে ইমন জানান, এই অঞ্চলে প্রয়োজনের তুলনায় আমাদের জনবল অপ্রতুল। ফলে বনের স্বাভাবিক রক্ষণাবেক্ষণও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অপর পক্ষে এভাবে প্রতিনিয়ত বনের শুকনো পাতায় আগুন দেয়া হচ্ছে। আমরা ঊর্ধ্বোতন কর্তৃপক্ষকে বিষটি জানিয়েছি এবং প্রতিনিয়ত ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভাচ্ছি বলে জানান ওই  বন কর্মকর্তা।