সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

চীনের মেগা-ড্যাম প্রকল্পে কার্যক্রম শুরু, সীমান্তে নতুন উদ্বেগে ভারত


eshomoy.com || 2025-07-20
চীনের মেগা-ড্যাম প্রকল্পে কার্যক্রম শুরু, সীমান্তে নতুন উদ্বেগে ভারত

চীনের মেগা-ড্যাম প্রকল্পে কাজ শুরু, তীব্র উদ্বেগে ভারত। তিব্বতের ব্রহ্মপুত্র নদে (যা ভারতীয় অংশে যমুনা/সিয়াং নামে পরিচিত) বিশালাকৃতির মেগা-ড্যাম নির্মাণ কাজ শুরু করেছে চীন। তিব্বতের মেদোগ কাউন্টিতে নির্মাণাধীন এই জলবিদ্যুৎ প্রকল্পটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় ‘রান-অফ-দ্য-রিভার’ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ড্যাম থেকে চীন ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটি চীনের ‘গ্রিন এনার্জি’ কৌশলের অংশ হলেও প্রতিবেশী দেশ ভারতের জন্য এটি রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। কারণ, ব্রহ্মপুত্র নদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে পানির প্রধান উৎস। নদীর উজানে এত বড় ড্যাম নির্মিত হলে পানি প্রবাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারত।

ভারত সরকার এই প্রকল্প নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এবং কূটনৈতিক স্তরে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দিল্লির মতে, নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হলে ভারতের কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

চীনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রকল্পটি সম্পূর্ণভাবে চীনের ভূখণ্ডে এবং তারা আন্তর্জাতিক নদীর পানির ব্যবহার নিয়ে সব ধরণের দায়িত্বশীলতা বজায় রাখবে।

তবে বিশ্লেষকদের ধারণা, জল সম্পদকে ‘কৌশলগত অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে চায় চীন, যার ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।