সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

হাটহাজারিতে মাদ্রাসা অবমাননায় বাঁধে - সংঘর্ষ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-07
হাটহাজারিতে মাদ্রাসা অবমাননায় বাঁধে - সংঘর্ষ
সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা ঘিরে শনিবার রাতে কওমি মাদ্রাসা শিক্ষার্থী ও জশনে জুলুসে অংশগ্রহণকারী মধ্যে সংঘর্ষের পর সেখানে এখন থমথমে পরিস্থিতি রয়েছে। দুই পক্ষকে নিয়ে স্থানীয় প্রশাসন বৈঠক করলেও এখনো দুই পক্ষের মধ্যে এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপজেলায় ১৪৪ ধারাও জারি করে উপজেলা প্রশাসন। পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ চেষ্টা চালিয়ে শেষ রাতের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে রোববার বিকেলে উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বিবিসি বাংলাকে বলেছেন, "প্রথম থেকেই আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেও সংঘর্ষ থামাতে পারেনি। শেষ পর্যন্ত ভোর রাতে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি"।