সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার কর্মী আহত


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চার কর্মী আহত

গাজীপুরে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন কর্মী আহত হয়েছেন। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা সাড়ে তিনটার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের পাশেই একটি আধা পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় তারা।

দুঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।